জাবিতে ডাইনিং কর্মচারীদের ধর্মঘট, শিক্ষার্থীরা বিপাকে
চাকুরী স্থাায়ীকরণের দাবিতে মঙ্গলবার থেকে টানা তিনদিন কর্মবিরতি পালন করবে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ডাইনিং হল কর্মচারী সমিতি। ফলে ১০ টি হলের সাত হাজার ছাত্র ছাত্রী বিপাকে পড়েছে।
শুক্রবার থেকে দাবি পূরণ না হলে শনিবার থেকে তারা লাগাতার কর্মবিরতিতে যাবে।
সোমবার কর্মচারীরা এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেয়।
সমাবেশে বক্তারা বলেন,প্রতিদিন সকাল থেকে রাত দুই শিফটে প্রায় ১১ ঘন্টা থেকে ১৫ ঘন্টা শ্রম দিয়ে মাসে মাত্র ৮৫০ টাকা থেকে ১৩৫০ টাকা বেতনকে শ্রম আইনের পরিপন্থি হিসেবে উল্লেখ করে তারা এ দাবি জানায়।
এদিকে কর্মচারীদের দাবির প্রতি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন সমর্থন দিয়েছে।
