জোড়া খুনের সন্দেহভাজন অপরাধী আমিনুলকে আগামীকাল আদালতে হাজির করা হবে
ডা. নাজনীন এবং তার গৃহপরিচারিকা পারভীন হত্যাকাণ্ডের সন্দেহভাজন খুনী আমিনুল ইসলামকে মঙ্গলবার আদালতে হাজির করে আবারও রিমাণ্ডের আবেদন করা হতে পারে। গ্রেফতারের পর সোমবার তাকে একদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ গত রোববার আমিনুলকে ফরিদপুরে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসে। ৬ মার্চ সেন্ট্রাল রোডের বাসায় জোড়া খুনের পর সে পালিয়ে যায়।
তদন্তকারী কর্মকর্তা এস আই শাহদৎ হোসেন বলেন, ধানমণ্ডি থানা পুলিশ আমিনুলকে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছে।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা এবং তার সাথে অন্য কোনও সহযোগী রয়েছে কি না তা নিশ্চিত হতে আমরা জিজ্ঞাসাবাদ করি ।
আমিনুল যেখানে প্রায়ই যাতায়াত করত, আমরা তাকে নিয়ে সেসব স্থানে গিয়েছি এবং তার বন্ধুরা যেখানে থাকে, সেখানেও তল্লাশি চালিয়েছি, বলেছেন তদন্ততকারী কর্মকর্তা।
পুলিশের ধারণা, সে গৃহপরিচারিকা পারভীনকে ধর্ষণ করে এবং এ ঘটনা ডা. নাজনীন দেখে ফেললে দু’জনকেই সে খুন করে।
