নীলফামারীর তিনটি ইউনিয়নে চিকেনপক্সের প্রকোপ
জেলার ডিমলা উপজেলার তিনটি ইউনিয়নে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে চিকেন পক্স। আক্রান্ত নারী, পুরুষ ও শিশুরা বিনা চিকিৎসায় দুর্বিসহ জীবনযাপন করছে।
উপজেলার নাউতারা, ঝুনাগাছ চাপানী এবং খালিশা চাপানী ইউনিয়নগুলোতে সরেজমিনে দেখা গেছে প্রতিটি পাড়ায় চিকেনপক্স ছড়িয়ে পড়েছে।
নাউতারা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু জানায় চিকেনপক্সের ছড়িয়ে পড়ার খবর উপজেরা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু সোমবার পর্যন্ত কোন মেডিকেল টীম এলাকায় আসেনি। ফলে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে।
