কেরানিগঞ্জে ট্রাক ভস্মিভূত
রোববার দিবাগত ভোর রাতে ঢাকার অদূরে কেরানিগঞ্জে মাওয়া সংযোগ সড়কে একটি ট্রাকে (নং খুলনা-ট-২২২১) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ট্রাকটি ভস্মিভূত হয়।
ফায়ার ব্রিগেড সূত্র বিডিনিউজকে জানায়, আনুমানিক রাত সাড়ে ৪ টার দিকে ট্রাকটিতে আগুন লাগে। ইঞ্জিনে গোলযোগের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়।
তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা সূত্র নিশ্চিত করতে পারেনি।
এদিকে অগ্নিকাণ্ডের পর ট্রাকের ড্রাইভার বা হেলপার কাউকে সেখানে পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
