২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ভারতীয়রা হয়রানি করছে বাংলাদেশীদের

প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা অভিযোগ করেছে যে মালয়েশিয়ায় বেশিরভাগ সময়ই ভারতীয় ও তামিলদের হাতে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

কুয়ালালামপুরে বিডিনিউজ প্রতিনিধির সাথে রোববার আলোচনাকালে কয়েকজন বাংলাদেশী প্রবাসী শ্রমিক মালয়েশিয়ায় আসার পর তাদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

নিজ দেশ থেকে হাজার মাইল দূরে ভাগ্য গড়তে এসে প্রবাসী বাংলাদেশীদের দ্বিগুন সমস্যার মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে। বৈধ কিংবা অবৈধ হোক সকল প্রবাসী বাংলাদেশীকে সংঘবদ্ধ হামলার শিকার হতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের হামলার হোতা হলো ভারতীয় কিংবা তামিল।

ফেনী থেকে মালয়েশিয়ায় আসা মিন্টুকে দু মাস আগে একদল ভারতীয় কুপিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটে কুয়ালালামপুর শহরের বাইরে ক্লান লামা এলাকায়। মিন্টু বলেন, তখন আমি অনেক পয়সা আয় করছিলাম। হামলার দু সপ্তাহ আগে থেকেই ওরা আমাকে টার্গেট করে, ফোনে হুমকি দিতে থাকে এবং একদিন বাড়ি ফেরার সময় পথ আটকায় এবং কুপিয়ে আহত করে।

মিন্টু যখন প্রতিবেদকের সাথে কথা বলছিলেন তখনও তার শরীরে আঘাতের কিছু দাগ শুকায়নি। গত চার বছর ধরে মিন্টু মালয়েশিয়াতে শ্রমিক হিসেবে কাজ করছেন।

মিন্টু বলেন, মালয়েশিয়াতে আসার পর আমি কাজের ক্ষেত্রে বাছ-বিচার করিনি, যখনই কোন কাজ পেয়েছি তা করেছি এবং ভাল পরিমান অর্থ জমিয়েছি। সেই রাতে হামলাকারীরা আমার কাছ থেকে একটি মোবাইল ফোন, ৪০০ মালয়েশিয়ান রিংগিত, একটি সোনার চেইন এবং একটি হাত ঘড়ি নিয়ে যায়। বন্ধুরা ছাড়া মালয়েশিয়ো পুলিশ কিংবা বাংলাদেশ হাই কমিশনের কেউ এ ঘটনার পর সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসেনি। আঘাতের কারনে তার মাথায় ১৪ টি সেলাই দিতে হয়েছে এবং এজন্য চিকিৎসকরা তাকে চার মাসের বিশ্রাম দিয়েছে।

কুমিল্লা থেকে ১৯৯২ সালে আসা মোহাম্মদ কামাল বুকিট বিনতাগ এলাকায় পাইকারি পণ্য এবং খাবার দোকানের ব্যবসা করছেন। তিনিও স্থানীয় ভারতীয়দের হয়রানির শিকার। ভারতীয়দের মিথ্যে অভিযোগের কারনে তাকে ৫২ দিন জেল খাটতে হয়েছিল। ভারতীয়দের চাঁদা না দেয়ায় তারা স্থানীয় পুলিশের কাছে মিথ্যে অভিযোগ দেয়। তিনি বলেন, ”আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা পুলিশের কাছে ফোন করে বলে যে আমার দোকানে অবৈধ জিনিস রয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ আসে এবং আমাকে গ্রেফতার করে নিয়ে যায়। আমি ৪০ হাজার রিংগিত দিয়ে জেল থেকে বের হয়ে আসি এবং আমি দোষী নয় দাবি করে পাল্টা মামলা দায়ের করি।”

যদি শ্রমিকরা অবৈধ হয় তাহলে তারা পুলিশের কাছে সাহায্যের জন্য যেতে পারেনা। মালয়েশিয়া পুলিশ বিভাগের তামিল অফিসাররা  কারণে অকারণে মাঝেমাঝে বাংলাদেশী শ্রমিকদের হয়রানি করে।

বরিশাল থেকে আসা এক অবৈধ বাংলাদেশী শ্রমিক মোহাম্মদ জহিরুল ইসলাম পলাশ বলেন, এই শনিবারই আমি এক তামিল পুলিশ অফিসার কর্র্তৃক বাধাপ্রাপ্ত হই। তামিল পুলিশ অফিসারটি আমার গালে থাপ্পর মারে এবং আমার কাছ থেকে ৫০ রিংগিত নিয়ে যায়।

কিন্তু মালয়েশিয়ার অনেক সংবাদপত্রের প্রতিবেদনে প্রবাসী বাংলাদেশীদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এজন্য এখানকার বেশিরভাগ লোকজনই আমাদেরকে খারাপ লোক হিসেবে জানে বলে মন্তব্য করে ২৯ বছর বয়সী  ফেনী থেকে আসা শামসুল আলম জীবন। আক্ষেপ করে তিনি বলেন, যদি কোন ভারতীয় কিংবা তামিল নাগরিক কোন অপরাধ করে থাকে সেক্ষেত্রেও সংবাদপত্রের প্রতিবেদনে বাংলাদেশীদেরকে দায়ি করা হয়।