নওগাঁয় এক গৃহবধূকে গলা টিপে হত্যা
নওগাঁর পতœীতলা উপজেলায় দুর্বৃত্তরা এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পর দুবৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার চোখ তুলে নেয়।
শনিবার সকালে পপির (৩০) লাশ পার্শ্ববর্তী একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
সূত্র জানায়, পতœীতলার নওয়াপাড়া গ্রামে সাত-আট জনের একটি সন্ত্রাসী দল শনিবার রাতে পপিকে ঘর থেকে তুলে নিয়ে যায়।
এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের এক ভাইকে গ্রেফতার করেছে।
