২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধুমপান নিয়ন্ত্রণ বিল পাস

জাতীয় সংসদে রোববার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিল ২০০৫-সহ তিনটি বিল পাস হয়। অন্য বিল দু‘টি হচ্ছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি বিল, ২০০৫ এবং দি ইনল্যান্ড শিপিং এমেন্ডমেন্ট বিল, ২০০৫।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 08:42 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক এবং নৌ-পরিবহন মন্ত্রী লে. কর্নেল আকবর হোসেন পৃথকভাবে বিল তিনটি উত্থাপন করেন।

সংসদে বিলগুলো নিয়ে আলোচনা শেষে কন্ঠভোটে পাস হয়।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন পাসের মাধ্যমে ধূমপানের জন্য নির্ধারিত স্থান ব্যতীত উন্মুক্ত ও জনবহুল স্থানে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এ আইন লংঘন করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি তিন মাসের কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।

তবে এ আইনে অভিযুক্ত ব্যক্তি জামিনের যোগ্য বলে বিবেচিত হবেন।