২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ শিশুপুত্র হত্যা

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ শিশুপুত্রকে হত্যা করে পরে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে এক পাষণ্ড পিতা। জেলার টুকেরবাজরস্থ হায়দরপুর গ্রামের মোঃ নজরুল ইসলাম রোববার ভোরে ৭ বছরের শিশু আবুল হাসানাতকে গলাটিপে হত্যা করে বাড়ি থেকে বেড়িয়ে যায় পরে কোতয়ালি থানায় গিযে স্বীকারোক্তি দেয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

বাড়ীর সীমানা নিয়ে প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আবুল কালামের সাথে নজরুলের বেশ কিছুদিন ধরে কোন্দল চলে আসছিলো। এ নিয়ে রোববার সন্ধ্যায় পঞ্চায়েতের আহবানে শালিশ বসারও কথা ছিলো। হত্যার দায় প্রতিপক্ষের ঘাড়ে চাপিয়ে সালিশে জয় পেতেই নজরুল এ কাজ করে বলে সে তার স্বীকারোক্তিতে জানায়।

পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে ।