টাঙ্গাইলে ট্রেনের নীচে চাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত
মোটর সাইকেলযোগে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নীচে চাপা পড়ে মারা গেছে একই পরিবারের ৩ জন সদস্য। নিহতরা হচ্ছেন শাহাদাত হোসেন (৩৫), তার স্ত্রী আরনিছা বেগম (২৫) ও তাদের ৪ বছরের কন্যা বীথি।
সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা যায়, রোববার দুপুরে বঙ্গবন্ধু সেতুর কাছে জোকারচর এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে দিনাজপুরগামি একতা এক্সপ্রেস ট্রেনের নীচে তারা চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ব্যাপারে জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
