নারায়ণগঞ্জে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা
সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বন্দরের কলাবাগ এলাকায় এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহত বৃদ্ধা জাহানারা বেগম (৫২) এলাকায় ‘পীরমাতা’ হিসেবে পরিচিত ছিলেন। রোববার দুপুরে পুলিশ নিহতের লাশ গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার শয়নকক্ষ থেকে উদ্ধার করে।
