রেল লাইন পার হওয়ার সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু
উত্তরার আজমপুর কাঁচাবাজার রেল ক্রসিং-এ ট্রেনে কাটা পড়ে রোববার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মারা গেছেন।
নিহতের নাম ফারুক আহমেদ (৩৫)। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
জিআরপি ও উত্তরা পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টায় রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেন ফারুককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মামলা হয়নি।
