নেত্রকোনায় ৫৬ রাউণ্ড গুলি উদ্ধার
জেলা সদরের মৌগাতি ইউনিয়নের আসনউড়া গ্রামের জনৈক মজিবুর রহমানের পুকুর থেকে পুলিশ চাইনিজ রাইফেল, এসএমজি ও রিভলবারের ৫৬ রাউণ্ড গুলি উদ্ধার করেছে।
এলাকাবাসীর ধারনা, এই উদ্ধারকৃত গুলি যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের হতে পারে। তবে গুলি উদ্ধার হলেও অস্ত্র উদ্ধার না হওয়ায় এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে।
এব্যাপারে নেত্রকোনা সদর থানার ওসি সামিউল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটির সুষ্ঠু ও জোর তদন্ত অব্যাহত রয়েছে । তিনি আরও জানান, অস্ত্র থাকলে অবশ্যই উদ্ধার হবে।
