আওয়ামী যুবলীগ ১৫ মার্চ ওয়াসা ভবন ঘেরাও করবে
আওয়ামী যুবলীগ আগামী ১৫ মার্চ ওয়াসা ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে১৪ মার্চ তারা ঢাকা মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করবে।
দ্রব্যমূল্যের উর্ধগতি, বিদ্যুৎ-গ্যাস-পানি সংকট ও মশার উপদ্রবের প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে যুবলীগ এ ঘেরাও ও বিক্ষোভ করবে।
শনিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান এ কর্মসূচি ঘোষণা করেন। বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ মার্চের ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচি শুরু হবে বিকেল ৩টায় ধানমণ্ডি ৩২ নম্বরস্থ রাসেল স্কয়ার থেকে।
