২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তর খুলনার উন্নয়নের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংসদ সদস্য সংগ্রাম সমন্বয় কমিটি গঠন

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন সমস্যার সমাধান ও দাবি আদায়ে শনিবার এ অঞ্চলের সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়েছে বৃহত্তর খূলনা উন্নয়ন সংসদ সদস্য সংগ্রাম সমন্বয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খুলনা পতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

মংলা বন্দর কর্তৃক্ষের সেমিনার কক্ষে এক মত বিনিময় সভায় এই কমিটি গঠিত হয়।

মংলা বন্দরকে বাঁচানো, আকরাম পয়েন্টে গভীর সুমুদ্র বন্দর নির্মাণ, খুলনার নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড মিলসহ বন্ধ কল কারখানা চালু এবং বিমান বন্দরের কাজ দ্রুত সম্পন্ন করাসহ সাতক্ষীরা বাগেরহাটের বিভিন্ন সমস্যা সমাধানে জাতীয়  ও স্থানীয় পর্যায়ে জোরালো ভূমিকা রাখবে এই কমিটি।

খুলনা সিটি মেয়র ও জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ তৈয়বুর রহমানকে আহ্বায়ক এবং বাগেরহাট-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য এম এইচ সেলিমকে সদস্য সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট  এই কমিটি গঠন করা হয়।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সহ সভাপতি কাজী আব্দুস সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খূলনা সিটি মেয়র শেখ তৈয়বুর রহমান, এম নুরুল ইসলাম এমপি, তালুকদার আব্দুল খালেক এমপি, এমএএইচ সেলিম এমপি, আলী আসগর লবী এমপি, মোম্মদ রুহুল কুদ্দুস এমপি, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহম্মদ রুহুল আমিন শেখ প্রমুখ।