পবনের আটকাদেশের ওপর হাইকোর্টের রুল জারি
খন্দার আক্তার হামিদ পবনের বিরুদ্ধে আটকাদেশ কেন অবৈধ ঘোষণা হবে না-এ ব্যাপারে কারণ দর্শানোর জন্য হাইকোর্ট শনিবার সরকাররের ওপর রুল জারি করেছেন।
বিচাপতি জয়নুল আবেদিন এবং বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১০ দিনের মধ্যে সরকারকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৮ ফেব্র“য়ারির তারিখে পুলিশ জাতীয় সংসদের চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র পবনকে গ্রেপ্তার করে।
কিন্তু ৭ মার্চ সে নিু আদালত থেকে জামিন লাভ করে।
ওই দিনই সরকার পবনকে একমাসের আটকাদেশ দেয়।
এই আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে পবনের বড়ভাই এডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাব্লু হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট সরকারের ওপর রুল জারি করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, উপসচিব (নিরাপত্তা) এবং জেল সুপারকে মামলার বিবাদী করা হয়েছে।
আবেদনকারীর পক্ষে ব্যরিষ্টার মাহবুব উদ্দিন খোকন আদালতে মামলা পরিচালনা করেন।
