২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের সংযোগস্থল কালামপুর-সাটুরিয়া রাস্তায় বাসের চাকায় পিষ্ট হয়ে শনিবার মনিরা (১০) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। পুলিশ ঘাতকবাসসহ চালককে আটক করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পুলিশ জানায়,  বিকাল ৫ টায় ধামরাই উপজেলার রামনগর গ্রামের মোবারক হোসেনের মেয়ে, স্থানীয় পাকুরাইল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মনিরা রাম-রাবণ বাস স্টেশন এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি মিনিবাস (ঢাকা মেট্রো-চ-১১-০৭৬০) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

পরে সাটুরিযা থানা পুলিশ ঘাতক বাস ও চালক আলীমুদ্দিনকে গেপ্তার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।