অভিবাসি নারীদের অধিকার সংরক্ষণে বাংলাদেশের গুরুত্বারোপ
নিবন্ধিকৃত বা নিবন্ধণ বহির্ভূত সকল অভিবাসী নারীদের অধিকার সংরক্ষণ এবং তাদেরকে আইনি সহায়তা প্রদানের জন্য আর্ন্তজাতিক সম্প্রদায়ের কাছে আহবান জানিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘে অনুষ্ঠিত কমিশন অন দি স্ট্যাটাস অব উইমেন- এর ৪৯তম অধিবেশনে বৃহষ্পতিবার এ আহবান জানান বাংলাদেশের প্রতিনিধিদল।
‘ইন্টেগ্রেশন অব জেন্ডার পার্সপেক্টিভ ইন ম্যাক্রে ইকোনমিকস’ শীর্ষক এক প্যানেল আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য বেগম ফেরদৌস আরা বলেন, জেন্ডার ইস্যুকে বাংলাদেশ সরকার অধিক গুরুত্ব দিয়ে থাকে। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন নীতি এবং কর্মসূচীতে দারিদ্রের লিঙ্গভিত্তিক অবস্থানকে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরে নারী-পুরুষ সমতার জন্য বাংলাদেশ ইতোমধ্যে এমডিজি ৪ পর্যায়ে উন্নীত হয়েছে।
