২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় সারাদেশে নিহত ৭ , আহত ৫০

সিরাজগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া এবং যশোরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার সাতজন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ - বগুড়া - নগরবাড়ি মহাসড়কে বগুড়া থেকে ছেড়ে আসা আগমনী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস চান্দাইকোনা তাঁতবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় বাসের হেলপার রানা (২৬) ও অজ্ঞাত পরিচয় এক মহিলা (৫০) ঘটনাস্থলেই মারা যায় এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু ঘটে।

অপর দুর্ঘটনায় ব্রাহ্মনবাড়িয়ার সড়াইলে রাজামারিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং ৩০ জন আহত হয়।

আহতদের মধ্যে দুইজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

অন্যদিকে, দুপুর আড়াইটায় ঢাকা – সিলেট মহাসড়কের চান্দরা নামক স্থানে ঢাকাগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে সাইফুল (৭) নামের এক শিশু মারা যায়।

একই দিনে যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে হাজেরাতুন্নেসা নামের এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছে।