আইজির কাছে নিরাপত্তা চেয়েছেন সাবেক জেপি নেতা আমজাদ হোসেন
জাগ্রত মুসলিম জনতার হুমকির প্রেক্ষিতে সাবেক জাতীয় পার্টির নেতা সরদার আমজাদ হোসেন বুধবার তার ও পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করেছেন।
গত ২৪ ফেব্র“য়ারি জাগ্রত মুসলিম জনতার প্যাডে লেখা এক চিঠিতে সরদার আমজাদ হোসেনকে মুরতাদ ঘোষণা করে হত্যার হুমকি দেয়া হয়। এর প্রেক্ষিতে বুধবার তিনি আইজির কাছে লিখিত এক আবেদনে তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানের অনুরোধ জানান।
