২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

নবীনগর-কালিয়াকৈর সড়কের বাইপাইল মোড়ে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং সাতজন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সাভার থানা পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে বাইপাইল মোড়ে মাল ভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে থাকা একটি বাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় পাশে দাঁড়িয়ে থাকা ৮/১০জন পথচারি সহ একটি দোকান নিয়ে ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে। আহত আট ব্যক্তিকে স্থানীয় এ্যাপোলো হাসপাতাল ও ডায়াগষ্টিক কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করে।

নিহতদের পরিচয় সম্পর্কে জানা যায়নি।

পুলিশ জানায়, একটি লাশ মর্গে পাঠানো হয়েছে। অপরটি আত্মীয়রা ঘটনাস্থল থেকে নিয়ে গেছে।

পুলিশ ট্রাক ও বাসটিকে আটক করেছে।