২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাগনভুঁইয়ায় মাহফিলে শিবিরের হামলা

জেলার দাগনভুইয়ায় ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা মঙ্গলবার মিলাদুননবী উপলক্ষে আয়োজিত এক মাহফিলের ব্যানার এবং মাইক কেড়ে নিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

ইসলামী সংগঠন আহলে সুন্নাত আহলে জামাত এই মাহফিলের আয়োজন করেছিল।

একটি সুত্র জানায়, শিবিরের সন্ত্রাসীরা মাহফিলের প্রধান আল্লামা খন্দকার গোলাম মাওলাকে হত্যার হুমকি দিয়েছে। এই হুমকির কারণে তিনি অনুষ্ঠানটি পরিচালনা থেকে বিরত থাকেন।

আহলে সুন্নাত সোমবার সন্ধ্যায় দাগনভুঁইয়ার আতাতুর্ক হাই স্কুলে এই মাহফিলের আয়োজন করে।

মাহফিল শুরু হওয়ার পর শিবিরের সন্ত্রাসীরা অনুষ্ঠানটি বন্ধ করে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা মাহফিলের ব্যানার  ও মাইক্রোফোন কেড়ে নেয় এবং সুন্নাতের সমর্থকদের মারধোর করে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত  হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

পরে পুলিশের নিরাপত্তা বেষ্টনির মধ্যে  অনুষ্ঠানটি পরিচালিত হয়।