কক্সবাজারে দু পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৪
কক্সবাজারের মহেশখালীতে দু পক্ষের সংঘর্ষে মঙ্গলবার সকালে এক জন নিহত ও ১৪ জন মারাত্মভাবে আহত হয়েছে। মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের চৌমুহনী চিকনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত চার জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালারমারছড়ার মীর কাশেম গ্র“প ও নুরুল হক গ্র“পের মধ্যে জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকাল নয়টার দিকে মীর কাশেম গ্র“পের লোকজন অপর গ্র“পের লোকজনের ওপর অতর্কিতে হামলা চালায়। দু পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।
সংঘর্ষে মহিলা ও শিশুরাও আহত হয়েছে। আহতদের মধ্যে নুরুল হকের পুত্র মহিউদ্দিন (২৫) মঙ্গলবার দুপুরে কক্সবাজার হাসপাতালে মারা গেছে। আহত ১৫ জনের মদ্যে জালাল (২৪) শাহাজাহান (২৫) সদর আমিন (৪৫) এবং নুরুন্নবীর অবস্থা আশঙ্কাজনক। আহতদের ১১ জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
