চট্টগ্রামে এইট মার্ডার মামলার আসামী গ্রেফতার
জামিনে কারাগার থেকে বের হওয়ার মুহুর্তে আবার গ্রেফতার করা হয়েছে চট্টগ্রামের চাঞ্চল্যকর এইট মার্ডার’র মামলার আসামী ইকবাল হোসেনকে।
পুলিশ জানায়, ২০০০ সালের ১২ জুলাই বহদ্দারহাটের চাঞ্চল্যকর এইট মার্ডার মামলার চার্জশীটভুক্ত আসামী হিসেবে ইকবাল এতদিন চট্টগ্রাম কারাগারে বন্দী ছিল। গত ৫ মার্চ হাইকোর্ট থেকে সে জামিন নেয়।
