ঝালকাঠিতে দারোগার বিরুদ্ধে মামলা
ঝালকাঠির কাঁঠালিয়া থানার দারোগা আবুল কালামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। শহরের সিটিপার্ক এলাকার বাসিন্দা মো. নাসির খন্দকার বাদী হয়ে গত বুধবার মামলাটি দায়ের করেছেন।
বাদীর অভিযোগ, দারোগা আবুল কালাম অবৈধ পন্থায় উৎকোচ আদায়ের জন্য মিথ্যা অভিযোগ এনে তাকে ও তার স্ত্রীকে থানায় নিয়ে যান এবং ৬০ হাজার টাকা দাবী করেন। অন্যথায় তাকে অস্ত্র মামলায় জড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেন। বাদী আত্মসম্মানের ভয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে এনে ৫০ হাজার টাকা আবুল কালামকে প্রদান করেন। কিন্তু এরপরও গত ১৩ ফেব্র“য়ারি দারোগা কালাম আবারও তাকে টেলিফোনে হুমকি দিয়ে বাকি ১০ হাজার টাকা দাবী করে।
ঘটনাটি জেলা প্রশাসককে জানানোর পর তিনি পুলিশ প্রশাসনকে তদন্তের জন্য আহবান জানিয়েছেন।
এ ব্যাপারে দারোগা আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অভিযোগ আনা হয়েছে।
