২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. নাজরীন ও গৃহপরিচারিকা খুনের দায়ে এখনও কেউ গ্রেফতার হয়নি

ডা. নাজরীন এবং তার গৃহপরিচারিকা খুন হওয়ার ১২ ঘন্টা পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 02:38 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সোমবার রাতে ধানমন্ডি থানা পুলিশ সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে ডা. নাজরীন (৪৫) এবং তার গৃহপরিচারিকা পারুলের (১৩) লাশ উদ্ধার করে।

ধানমন্ডি থানার এস আই ফাতেমা বেগম বিডিনিউজ-কে জানান, ডা. নাজরীনের স্বামী বাইরে থাকায় তার (নাজরীন) এক আত্মীয় এ খুনের ব্যাপরে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে  জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়ির সিকিউরিটি গার্ডকে আটকে রেখেছে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৩/১ সেন্ট্রাল রোডের বাসার তৃতীয় তলা থেকে রাত আনুমানিক  সাড়ে দশটায় ডা. আফসার উদ্দীনের স্ত্রী ডা. নাজরীন এবং গৃহপরিচারিকা পারুলের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ডা. আফসার উদ্দীনের ভাগ্নে  আমিরুল ইসলামকে এই খুনের ব্যপারে সন্দেহ করা হচ্ছে। জোড়া খুনের ঘটনার পরই সে পালিয়ে যায়।

এস আই  ফাতেমা বলেন, আমরা আমিরুল ইসলামকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করছি। পুলিশের সন্দেহ এ খুনের সাথে তার সম্পর্ক রয়েছে।

পুলিশ জানায়, কয়েক মাস ধরে আমিরুল ডা. নাজরীনের পরিবারের সাথে বসবাস করে আসছিল।

এ হত্যাকান্ডের পর আমিরুলকে একটি ব্যাগ নিয়ে বাসা ছাড়তে দেখেছে প্রতিবেশিরা।

আমিরুল ইসলাম নওগাঁ জেলার পতœীতলা উপজেলার আকবারপুর গ্রামের চান মোহাম্মদ মন্ডলের ছেলে।

ধানমন্ডি থানা পুলিশ জানায়, এ মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আমিরুলকে গ্রেফতারের জন্য নওগাঁর উদ্দেশে রওনা হয়েছে।

লাশ দুটির ময়না তদন্ত সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।