২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ বাহিনী প্রধানের সাথে সফররত পাকিস্তানি বিমান বাহিনী প্রধানের সাক্ষাত

সফররত পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল কলিম সাদাত সোমবার নৌ সদর দফতরে নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম হাসান আলী খানের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করেন এবং পেশাগত বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

পরে এয়ার চিফ মার্শাল কলিম সাদাত বিকেলে শেরে বাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যান এবং প্রতিরক্ষা সচিব মেজবাহ উদ্দিন আহম্মদ এর সাথে সাক্ষাৎ করেন। তারা দুই দেশের বিমান বাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক কার্যক্রম নিয়েও আলোচনা করেন।

এর আগে পাকিস্তান বিমান বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল মুস্তফা রেজা নূর এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাৎকালে তারা পেশাগত বিষয়ে আলোচনা করেন।

এছাড়া পাকিস্তান বিমান বাহিনী প্রধান মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিদর্শন করেন। এনডিসি কমান্ডান্ট মেজর জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম পাকিস্তান বিমান বাহিনী প্রধানকে কলেজে স্বাগত জানান। তিনি বিএএফ ঘাটি কুর্মিটোলা পরিদর্শন করেন।

সফররত অতিথি রোববার ঢাকা সেনানিবাসে শিখ অনির্বাণে পুস্পস্তবক অর্পন করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সশস্ত্র বাহিনী সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।