ঝিনাইদহে ১৪০ কেজি রাসায়নিক দ্রব্য উদ্ধার
ঝিনাইদহ পুলিশ লাইনের সামনে একটি বাস থেকে সোমবার সকালে র্যাব সদস্যরা ১৪০ কেজি রাসায়নিক দ্রব্য, ৯০ বোতল ফেনসিডিল এবং ৬০ ক্যান ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকাগামি একটি বিআরটিসি বাস থেকে ৪টি ড্রামে ভর্তি রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে প্রায় ৩৫ কেজি করে রাসায়নিক দ্রব্য ছিল। তবে রাসায়নিক দ্রব্যসমূহ কি ধরণের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এ সময় মিনত আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মিনত আলীর বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায়।
