শেরপুরে চাল কেলেঙ্কারি: খাদ্য গুদাম কর্মকর্তার বদলি
খাদ্য গুদামে চাল কেলেঙ্কারি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শ্রীবরদী থানা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধন চন্দ্র সাহাকে নেত্রকোণায় বদলি করা হয়েছে।
ময়মনসিংহের ফুলাড়িয়া উলো খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান তার স্থলাভিষিক্ত হয়েছেন। গত ১৭ ফেব্র“য়ারি একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশের পর বিষয়টি শ্রীবরদী উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ প্রাথমিক তদন্ত করে।
