সুন্দরবনকে সুনামি থেকে বাঁচাতে পাইন বন
সুন্দরবনে যদি সুনামি আঘাত হানে, তাহলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনটির ভাগ্যে কী ঘটবে? পশ্চিমবঙ্গের সুন্দরবন বিষয়ক মন্ত্রী কান্তি গাঙ্গুলি এর একটি সমাধান খুঁজে পেয়েছেন বলে দাবী করেছেন।
কান্তি গাঙ্গুলি বলেন, তিন হাজার ৫০০ কিমি বাঁধ ঘিরে পাইন বন গড়ে তোলার মাধ্যমে আমাদের এ ম্যানগ্রোভ বনকে রক্ষা এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অন্ততপক্ষে একটি দ্বিতীয় প্রতিরোধ গড়ে উঠবে।
এ বছর বনবিবি উৎসবের প্রধান থিম হচ্ছে সুনামি। সুন্দরবনে এ উৎসব ২৬ মে থেকে শুরু হবে।
পরিবেশ বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশ ও সুন্দরবনের মতো সমুদ্রের সমান উঁচু এলাকাগুলো বিপদজনক অবস্থায় রয়েছে। তারা আশঙ্কা করছেন, প্রতিদিন ২ ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে থাকলে এ উপকূলের তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে।
মন্ত্রী পরিবেশের ব্যাপারে সকলকে অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পরিবেশ বিভাগের সম্মতি ছাড়া তিনি কোনও উন্নয়ন পরিকল্পনা অনুমোদন করবেন না। সুন্দরবনে সাহারা প্রকল্পের ব্যাপারে তার বিভাগের অবস্থান ব্যাখ্যা করতে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা অবশ্য এখনও কেন্দ্রীয় পরিবেশ বিভাগ থেকে প্রকল্পটি সম্পর্কে কোনও চিঠিপত্র পাইনি, এমনকি সাহারা গ্র“পও এ ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি।
