শহীদ নূর হোসেনের পিতা মারা গেছেন
স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেনের পিতা মুজিবুর রহমান রোববার ভোররাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ....রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি তিন ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর নামাজে জানাযার পর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্তানে দাফন করা হবে।
পারিবারিক সূত্র জানায়, নূর হোসেনের পিতা তৃতীয়বারের মত গত ২৫ ফেব্র“য়ারি স্ট্রোকে আক্রান্ত হন। শুশ্রƒষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাঁর অবস্থার উন্নতি না ঘটলে ডাক্তাররা তাকে মিরপুর মাজার রোড়ের বাসায় পাঠিয়ে দেন। ১০ দিন অচেতন থাকার পর রোববার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
এদিকে নূর হোসেনের পিতার মৃত্যুর সংবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে শেষবারের মত দেখার জন্য মিরপুর মাজার রোডের বাসভবনে ভিড় জমান।
নূর হোসেন ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত হন। নূর হোসেন ছিলেন ৩ ভাই ও ১ বোনের মধ্যে দ্বিতীয়। তাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায়।
