২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় গোয়েন্দারা ড. গালিবের বিষয়ে তদন্ত শুরু করেছে

আহলে হাদীস নেতা ড. আসাদুল্লাহ আল গালিবের সঙ্গে পশ্চিম বঙ্গের কয়েকটি মাদ্রাসার যোগাযোগ রয়েছে কিনা সে বিষয়ে ভারতীয় গোয়েন্দারা তদন্ত শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত স্টেট ইনটেলিজেন্স ব্রাঞ্চ (এসআইবি)-এর একজন উর্দ্ধতন কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে  ড. গালিব উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ ও মালদা জেলার কয়েকটি মাদ্রাসা কয়েকবার সফর করেছেন।

এসআইবি কর্মকর্তারা জানান ড. গালিব ও তার সহযোগীরা বৈধ কাগজপত্র ছাড়াই মাদ্রাসাগুলো পরিদর্শনে যান।

একজন কর্মকর্তা বলেন, “কিন্তু যখন ড. গালিব গবেষণা কর্মের জন্য উত্তর প্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ে যান তখন তার সাথে সব সময় বৈধ ভিসা থাকে।”

তিনি আরো বলেন তদন্তে পাওয়া গেছে ড. গালিব আলিগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের মধ্যে পরিচিত।

তিনি বলেন, এসআইবি ড. গালিবের সঙ্গে নিষিদ্ধ সিনি (স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া)-এর যোগাযোগ তদন্ত করছে।

উত্তর ও পশ্চিম ভারতের জামায়েতুল মুজাহেদিনের সঙ্গে ড. গালিবের যোগাযোগও তারা তদন্ত করে দেখছেন।