নগরকান্দায় অগ্নিকান্ডে শিশুর মৃত্যু, ১৫ টি দোকান ও বাড়ি ভষ্মিভুত
জেলার নগরকান্দা উপজেলায় পৃথক দুটি অগ্নিকান্ডে এক শিশুর মৃত্যু এবং ১৫টি দোকান ও একটি বাড়ি ভষ্মিভুত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
শনিবার দুপুরে নগরকান্দার কাগদী বাজারে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বৃহস্পতিবার রাতে নগরকান্দার বাউশখালি গ্রামে অপর একটি অগ্নিকান্ডে আবেদ শেখের বসতবাড়ি পুড়ে যায়। অগ্নিকান্ডে আবেদ শেখের ২ বছরের শিশুপুত্র রফিকুল ইসলাম গুরুতর আহত হয় । রফিকুল শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
