কুমিল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার : আপডেট
জেলার দাউদকান্দি উপজেলার টোল প্ল¬াজায় শুক্রবার মধ্যরাতে পুলিশ কাগজ বোঝাই একটি ট্রাক থেকে ৮ হাজার ৫৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
পুলিশ ঘটনার সাথে জড়িত ট্রাক চালক সোবহান (৫৮) ও হেলপার ইলিয়াসকে (৪৩) আটক করেছে। জিজ্ঞাসাবাদে সোবহান ফেন্সি মহারাজ নামে খ্যাত বাবুলসহ পাঁচ ফেনসিডিল ব্যবসায়ির নাম উলে¬খ করে।
এ ব্যাপারে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য কুমিল্লায় এটাই সবচেয়ে বড় ফেন্সিডিলের চালান ছিল।
