ব্রাহ্মনবাড়িয়ার স্কুলে সশস্ত্র হামলা, অস্ত্রসহ দুই ছাত্র আটক
জেলার পৌর এলাকায় ছাত্রী উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে সন্ত্রাসী হামলার সময় স্থানীয় জনতা অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে।
আটকৃতরা হচ্ছে পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আবদুল আজিজ ও শফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে আটককৃত দুই ছাত্রের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল সশস্ত্র অবস্থায় পৌর উচ্চ বিদ্যালয়ে হামলা চালালে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তাদের চিৎকার ও বিক্ষিপ্ত ছোটাছুটিতে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটকৃত দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
আটককৃতদের কাছ থেকে পুলিশ দেশীয় তৈরী একটি পাইপগান, তিনটি ককটেল ও একটি ক্ষুর উদ্ধার করে।
এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল হাসানের অভিযোগের প্রেক্ষিতে সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
