কুমিল্লায় কাগজ বোঝাই ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার
জেলার দাউদকান্দি উপজেলার টোল প্লাজায় শুক্রবার মধ্যরাতে পুলিশ কাগজ বোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করেছে।
পুলিশ ঘটনার সাথে জড়িত ট্রাক চালককে আটক করেছে। ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হলে সে ফেন্সি মহারাজ নামে খ্যাত বাবুলসহ পাঁচ ফেনসিডিল ব্যবসায়ির নাম উল্লেখ করে।
এ ব্যাপারে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
