২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি, কবি কামিনী রায়ের স্মৃতি সংরক্ষণের দাবি

দেশের ২৫ জন কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট মহিলা কবি কামিনী রায়ের স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

এক বিবৃতিতে তারা বলেন, ঝালকাঠির বাসণ্ডায় অবস্থিত কবি কামিনী রায়ের স্মৃতি বিজড়িত পৈতৃক ভিটাটি বেদখল হয়ে যাওয়ার পর তা উদ্ধারের কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অবিলম্বে কবি কামিনী রায়ের স্মৃতি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বিবৃতিদাতারা হলেন: কবি নির্মলেন্দু গুন, কবি আসাদ চৌধুরী, কবি রফিক আজাদ, কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি রবীন্দ্র গোপ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেকে সভাপতি রামেন্দু মজুমদার, সাধারণ সম্পাদক গোলাম কদ্দুছ, অভিনেতা পিযুষ বন্দ্যোপাধ্যায়, মুজিবনগর সরকারের ভ্রাম্যমাণ সাবেক রাষ্ট্রদূত অ্যাড. মু নূরুল কাদির, অভিনেত্রী আফরোজা বানু, কবি মোহন রায়হান, কবি গোলাম কিবরিয়া পিনু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, ছড়াকার আসলাম সানি, ছড়াকার আমীরুল ইসলাম প্রমুখ।