নীলফামারীতে অপহৃত কিশোরী উদ্ধার
অপহরণের দুই দিন পরে পুলিশ মুক্তা আক্তার (১৫) কে শুক্রবার সন্ধ্যায় শহরের মমতাজ মহল এলাকা থেকে উদ্ধার করেছে।
নীলফামারী সদর উপজেলার দক্ষিণ সুটিপাড়া গ্রামের আব্দুর রশীদের মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী মুক্তা গত ২ মার্চ সন্ধ্যায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় অপহৃত হয়।
উদ্বারের পর মুক্তা জানায়, একই এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে ফারুক হোসেন (২২) মুখ চেপে ধরে রিক্সাভ্যানে করে কচুকাটা এলাকার এক বাড়িতে নিয়ে যায়। দুইদিন অন্যত্র আটকে রাখার পর শুক্রবার তাকে কুন্দুপুকুর ইউপি চেয়ারম্যান শাজাহান চৌধুরীর বাসায় নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে পালিয়ে বাইরে আসলে পুলিশ তাকে উদ্ধার করে। পরে মুক্তাকে থানায় পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে মুক্তার পিতা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছে।
