২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুর কম্পিউটার বিকল, দেড় ঘন্টা যান চলাচল বন্ধ

বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম প্রান্তের টোল প্লাজায় কম্পিউটার ত্র“টির কারণে ঢাকাগামী সকল যানবাহন প্রায় দেড় ঘন্টা আটকে থাকায় শতশত যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয় ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬ টায় পশ্চিম প্রান্তের চার লেনের কম্পিউটার সিস্টেম হঠাৎ বিকল হয়ে যায়। ফলে যানবাহন চলাচলে বিঘœ ঘটে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সাময়িকভাবে কম্পিউটার সিস্টেম সচল করা সম্ভব হয়।

দুই মাস আগে এসব ত্র“টি ধরা  পড়ে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিকাদারী প্রতিষ্ঠান মার্গার্সেট ওয়ার্নকে সতর্ক করে চিঠি দিলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।