২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মযহারুল ফোকলোর ইনস্টিটিউটের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মযহারুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামানুসারে আজ শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরে ফোকলোর ইনস্টিটিউট উদ্বোধন করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী দেশের বরেন্য কবি, সাহিত্যিক, লেখকদের উপস্থিতিতে এর উদ্বোধন করেন। ড. মযহারুল ইসলমের জীবন ও কর্মের ওপর রচিত “মৃত্যুঞ্জয়ী মযহারুল ইসলাম” বইটির মোড়ক উন্মোচন করেন তার সহধর্মিনী নূরজাহান মযহার।

ড. মযহারুল ইসলামের পুত্র সাবেক সাংসদ চয়ন ইসলাম ও বিশিষ্ট শিল্পী লিলি ইসলাম নূরজাহান ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সৈয়দ শামসুল হক, আসাদ চৌধুরী, রশীদ হায়দার, আবদুল¬াহ আবু সাইদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. প্রফেসর আব্দুল খালেক, বাংলাদেশ ফোকলোর সোসাইটির সাধারন সম্পাদক ড. আব্দুল জলিল, কবি আল মুজাদেদী, মেরিনা জাহান প্রমুখ।