২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চট্টগ্রাম সমিতির ঐতিহ্যবাহী মেজবান উৎসব শুক্রবার

চট্টগ্রাম সমিতি, ঢাকা’র উদ্যোগে ঐতিহ্যবাহী মেজবান ও চট্টগ্রামবাসীর মিলনমেলা শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত চট্টগ্রামের রাজনীতিবিদ, ব্যবসায়ী, চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে আলোচনা, চট্টগ্রাম সমিতি পদক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে।

চট্টগ্রাম সমিতি, ঢাকা প্রতি বছর ঢাকায় মেজবান ও চট্টগ্রামবাসীর মিলনামেলার আয়োজন করে থাকে।