২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীফ হুইপ পুত্র পবনকে জেল হাজতে প্রেরণ

এক দিনের রিমান্ড শেষে চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র খন্দকার আক্তার হামিদ পবনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

গোয়েন্দা পুলিশ তাকে বৃহস্পতিবার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। পুলিশ পুনরায় রিমান্ডের জন্য কোনও আবেদন করেনি।

বংশালের একটি মোবাইল ফোন সেন্টারের মালিক মোহাম্মদ আলমগীর ২৬ ফেব্র“য়ারি পবনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গত ২৫ ফেব্র“য়ারি মোবাইল ফোন বিল নিয়ে হুইপের নিরপত্তারক্ষী এবং দোকানের মালিকের মধ্যে সৃষ্ট বিতন্ডার জের ধরে পবন এবং তার বন্ধূরা ওই মোবাইল সেন্টারে হামলা চালিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।

পবনের জামিনের জন্য আবেদন করা হলেও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সফিক আনোয়ার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদকালে পবন তার সহযোগীদের নাম প্রকাশ করে। অভিযুক্ত পবন এর আগেও বেশ কয়েকটি আপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ছিল। সেজন্য তার জামিন নামঞ্জুর হয়ে যায়।

পবনের রিমান্ড রিপোর্টে আগ্নেয়াস্ত্র সম্মন্ধে কোনও তথ্য বা বক্তব্য উল্লেখ নেই।

এদিকে পবনের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানিকগঞ্জ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ মিছিল সমাবেশ করেছে। তারা এটাকে মিথ্যা ও ষড়যন্ত্র বলে অভিহিত করেন।

সমাবেশে স্থানীয় যুবদল সভাপতি মীর মানিকুজ্জামান, উপজেলা বিএনপি সভাপতি খোন্দকার নজরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।