ভোলায় অগ্নিকাণ্ডে ১৫ টি দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতির পরিমান ৩৫ লাখ টাকা -আপডেট
ভোলা সদর উপজেলার দিঘলদী ইউনিয়নের ঘুইংগারহাট বাজারে বুধবার এক অগ্নিকাণ্ডে ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।প্রাথমিক হিসেব অনুযায়ী আর্থিক ক্ষতির পরিমাণ ৩৫ লাখ টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের দৌলতখান রোডে পাশাপাশি ১৫টি দোকানে রাত পৌনে চারটার দিকে হঠাৎ আগুন লাগলে দোকানগুলো পুরোপুরি পুড়ে হয়ে যায়। স্থানীয় জনগণ ও ফায়ার ব্রিগেড কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল পাঁচটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে ব্যবসায়িরা ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
উপজেরা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাইসুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
