২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ফারাক্কা কমিটির লং মার্চ শুরু

আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আজ বৃহঃস্পতিবার ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কুড়িগ্রাম জেলার চিলমারি অভিমুখে লং মার্চ শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 02:15 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

লং মার্চে অংশগ্রহনকারীরা গঙ্গার পানির ন্যায্য হিস্যাও দাবি করেছে। লং মার্চ আগামীকাল (শুক্রবার) চিলমারিতে গিয়ে শেষ হবে।

দুই হাজারেরও বেশি প্রতিবাদকারীর অংশগ্রহনের মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে লং মার্চ শুরু হয়। টাঙ্গাইল সদর এবং এলেঙ্গসহ বিভিন্ন এলাকা থেকে আরও অনেক প্রতিবাদকারী মার্চে যোগ দেবেন বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।

আজ রাতে লং মার্চকারীরা কুড়িগ্রামে অবস্থান করবেন এবং আগামীকাল সকালে চিলমারির উদ্দেশ্যে রওনা হবেন।

প্রতিবাদকারীরা ১৯৯৬ সালে সম্পাদিত বাংলাদেশ-ভারত গঙ্গা পানি বন্টন চুক্তি বাতিলেরও দাবি জানান।

আয়োজকরা আরও বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে উপ-মহাদেশের সাধারণ নদ-নদীর পানির হিস্যা নিশ্চিত করতে হবে।