বিসিএস পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের পরিকল্পনা
সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নির্বাচনী পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করার পরিকল্পনা করছে। পরিবর্তিত পদ্ধতিতে শুধু আবশ্যিক বিষয়ের উপর পরীক্ষা নেয়ার বিধান থাকবে।
বুধবার জাতীয সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ কার্যে সরকারি কর্মকমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো: আমিনুল হক এ কথা জানান।
তিনি বলেন, পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে এবং যথা সময়ে তা কার্যকর করা হবে।
