২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা চিনিকলে গ্যাস সংযোগ দেয়ার পরিকল্পনা প্রস্তাব প্রণয়ন

প্রধানমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের পাবনা চিনিকলে গ্যাস সংযোগ প্রদানের মাধ্যমে রিফাইন্ড খাসা চিনি উৎপাদনের লক্ষে প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত খাতে নতুন কোন শিল্প প্রতিষ্ঠান স্থাপন না করাটাই সরকারের বর্তমান অর্থনৈতিক ও বিনিয়োগ নীতি। তবে দেশের উত্তরাঞ্চলে কোন বেসরকারী উদ্যোক্তা গ্যাসভিত্তিক শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহী হলে বিসিকের পক্ষ থেকে প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন, বিপনন সম্ভাব্যতা সমীক্ষা, প্রশিক্ষণ ইত্যাদি সহায়তা প্রদান করা হবে।

ড. সৈয়দ আবুল হোসেনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে বলেন, চলতি অর্থ বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে আউশ ও আমন ধানের ব্যাপক ক্ষতি হলেও সরকারের যথোপযুক্ত পদক্ষেপের ফলে দেশে কোন খাদ্য সংকট দেখা দেয়নি।

তিনি আরও বলেন, খাদ্য সরবরাহ নিশ্চিত করতে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে দৃঢ় প্রতিজ্ঞ।