রামগড় সীমান্তে বিডিআর'র রেড এলার্ট জারি
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় সীমান্তে বিএসএফ কতৃক কাঁটা তারের বেড়া নির্মানকে কেন্দ্র করে বিডিআর বিএসএফ’র মধ্যে বুধবার সকালে দু’দফা গুলি বিনিময় হলে বিডিআর সীমান্তে রেড এলার্ট জারি করে।
বিডিআর সুত্র জাানায়, বুধবার সকালে বিএসএফ নির্মান শ্রমিক নিয়ে কাঁটাতারের বেড়া নির্মান করতে গেলে বিডিআর লাল পতাকা উত্তোলন করে । কিন্তু বিএসএফ সেটা উপেক্ষা করে কাজ চালিয়ে যায়। এ সময় বিডিআর ছয় রাউন্ড গুলি ছুড়লে দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়। বিকেলের দিকে বিএসএফও পাল্টা গুলি বর্ষন করে।
গত মঙ্গলবার রামগড় সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ের বৈঠক হলেও এর সমাধান হয়নি। সীমান্তে বিডিআর টহল জোড়দার করা হয়েছে।
