পাঁচ দফা দাবিতে চবি'তে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্র জোট পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে।
বুধবার সকালে চাকসু ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছাত্র জোটের পক্ষে মেহেদী হাসান তমাল এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, স্বাক্ষর সংগ্রহ, মানব বন্ধন, সংহতি সমাবেশ এবং ভিসি অফিস ঘেরাও। অন্যদিকে বৃহস্পতিবার গ্রেডিং পদ্ধতির জটিলতা নিরসনের দাবিতে ছাত্র-ছাত্রী সংগ্রাম পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়া হয়েছে।
