২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের সাথে ক্রসফায়ারে সন্ত্রাসী অপু নিহত

পুলিশের সাথে ক্রসফায়ারে সীতাকুণ্ডের শীর্ষ সন্ত্রাসী অপু নাথ (৩৫) নিহত হয়েছে। থানার বাঁশবাড়িয়া ইউপির বেড়িবাধ এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2005, 04:20 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

পুলিশ জানায়, অপুকে মঙ্গলবার বিকালে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে অপু জানায়, বাঁশবাড়িয়া বেড়িবাধের পাশে তার অস্ত্রশস্ত্র লুকানো আছে। রাত তিনটায় তাকে নিয়ে সেখানে গেলে ওত পেতে থাকা অপুর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এর মধ্যে অপু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ গুলিভর্তি একটি এলজি ও ১০ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে।

এক সময়ের জাসদ ছাত্রলীগের নেতা অপু সীতাকুণ্ডের মজ পুকুর পাড় এলকার নির্মল নাথের পুত্র। তার বিরুদ্ধে হত্যা, দস্যুতা ও ডাকাতিসহ ১০ টি মামলা রয়েছে।