২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ইয়াহিয়া'র রাজনৈতিক আলোচনার প্রস্তাব প্রত্যাখান করেন

১৯৭১ সালের ৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাদেশে ধর্মঘট এবং অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 02:34 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

তিনি অনির্দিষ্টকালের জন্যে প্রতিদিন সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ধর্মঘট পালনের নির্দেশ দেন এবং সারাদেশে সমস্ত কাজকর্ম বন্ধ রাখার আহ্বান জানান।

এদিকে চট্টগ্রামে এমভি সোয়াত থেকে আগ্নেয়াস্ত্র নামানোর চেষ্ঠা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। বন্দর শ্রমিকরা আগ্নেয়াস্ত্র নামনোর চেষ্ঠার খবর চারদিকে ছড়িয়ে দেয়। অল্প সময়ের মধ্যে হাজার হাজার মানুষ এসে পাকিস্তানি সৈন্য ও নাবিকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় ইপিআরের একটি ইউনিট বাঙালি বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর একটি নির্দেশ পালনে অস্বীকৃতি জানালে আন্দোলনে যুক্ত হয় নতুন মাত্রা।

এ পরিস্থিতিতে লে. জে. টিক্কা খান ঢাকায় আসেন। টিক্কা খান জনবিক্ষোভ দমনে সিদ্ধহস্ত ছিলেন।  তার একটা পরিচয় ছিল ‘বেলুচিস্তানের কসাই‘ হিসেবে।

ঐতিহাসিক ওই দিনে হরতালের পর বেলা ২ টায় ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জনসভা, সারাদেশেও সভা-সমারেশ অনুষ্ঠিত হয়। ওই দিনই জেল ভেঙ্গে ৩৪১ জন কয়েদী ঢাকা স্টেডিয়ামের জনসভায় যোগ দেন।

স্বাধীনতার দাবিতে জনতার আন্দোলন ক্রমশ তীব্রতর হচ্ছিল। তখন সবার দৃষ্টি ছিল ৭ মার্চের বঙ্গন্ধুর ভাষনের দিকে, সকলের প্রত্যাশা তিনি স্বাধীনতার ঘোষণা দেবেন।