২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকের সহায়তায় বাসে ডাকাতি

চাঁদপুর থেকে ঢাকামুখি একটি বাসে ডাকাতি হয়েছে। মঙ্গলবার বিকেলে ডেমরার শনির আখড়া এলাকায় এ বাস ডাকাতির ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2005, 10:26 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

ডেমরা থানা পুলিশ বাসটি (ঢাকা মেট্রো- জ- ১১- ২৩১২) আটক করেছে। এর চালক আমির হোসেন ও সুপারভাইজার দিদারকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ১০ থেকে ১২ জনের ডাকাত দল বাসের চালক ও সুপারভাইজারের সহায়তায় যাত্রীদের সর্বস্ব লুট করে।

যাত্রীরা জানায়, চালক আমির হোসেন বিভিন্ন স্থান থেকে ওই সব ডাকাতকে বাসে তুলে।  বাসটি ডেমরার শনির আখড়া এলাকায় এলে ডাকাত দল অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। যার মূল্য হবে প্রায় ১০০,০০০ টাকা।

যাত্রীদের চিৎকারে টহলরত পুলিশ এগিয়ে আসে এবং বাসটি আটক করে দু’জনকে গ্রেফতার করে। এর আগেই ডাকাত দল নিরাপদে কেটে পড়ে।